এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিবনগর গ্রামের পারভেজের ২য় স্ত্রী রিমা আক্তার (২০) বুধবার সকালে স্বামীর বাড়ি থেকে তার স্বামী নান্দাইল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার
রিমাকে মৃত ঘোষনা করলে স্বামী পারভেজ তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়।
নান্দাইল মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে পুলিশ পারভেজের ১ম স্ত্রী রোমা আক্তার (২৮)কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। এলাকাবাসী উক্ত গৃহবধুর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মত পোষন করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com