
শ্রেষ্ঠতম সখা
সুদীপ চন্দ্র হালদার
শ্যামল দূর্বাদলে দেখ ধরিত্রী মনোহর আজি,
মধুর স্বরে গাইছে গান পাখিরা সবি,
ভ্রমরকুল গুঞ্জরিয়ে বসেছে ফুলবনে নাচি,
উচ্ছ্বসিত তব চলন যেন বহমানা মালিনী!
মনোহর উপবনে আসব দেখতে মনোহারিণী,
ফলে-ফুলে পরিপূর্ণ বৃক্ষরাজি যেন পূর্ণযৌবনবতী,
স্বাগত-সৎকারের অর্ঘ্য হাতে সম্মুখে কে গো দেবী,
মৃদুহাস্যের মধুরভাষিণী সর্বাঙ্গসুন্দরী তুমি!
মুগ্ধ করেছ দেবী, লক্ষ্মী স্বরূপা তুমি,
শকুন্তের ন্যায় অনুপমা, তপস্বিনী রূপী,
চতুরঙ্গ সেনায় করব কি বন্দী?
না, বাঁধব মায়ায় সোনার ময়না পাখি!
বলিষ্ঠ কাঁধের ক্ষত্রিয় সিংহপুরুষ আমি,
প্রেম, প্রশান্তি, ধর্ম দানে শ্রেষ্ঠতম সখা তুমি!
প্রণয়কোপে দাও গো ধরা শাশ্বত বন্ধনে,
তুমি যে আমার দুষ্যন্তের শকুন্তলা দেবী!
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com