পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ইকরা আইডিয়াল মাদ্রাসার কুরআন সবক অনুষ্ঠান হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গাবগাছিয়া গ্রামে মাদ্রাসার সভা কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল খালেক গাজী ও সঞ্চালনায় ছিলেন জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ আলতাফ হোসাইন। এসময় বক্তব্য দেন ইসলামী আলোচক মুফতী মোজাম্মেল মনোয়ার, ইকরা আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ. মাওলানা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, সহকারী পরিচালক মো: ইমদাদুল হক, ইউপি সদস্য মো: কবির হোসেন শিকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপির পত্তাশী ইউনিয়নের আহবায়ক মো: কবির হোসেন খান, জামায়াতের যুব বিভাগের পত্তাশী ইউনিয়ন সভাপতি মো: রফিকুল ইসলাম, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছরুল্লাহ আল কাফীসহ আরও অনেকে। অনুষ্ঠানে ২৭ জন ছাত্র এবং ছাত্রীকে কুরআনের সবক পাঠ করানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com