ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকাল ২ টার দিকে ঘোড়াঘাট উপজেলা বিএনপির আয়োজনে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপজেলার ৪টি ইউনিয়নের ৮৭০ জন অসহায় দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু প্রমুখ। এসময় উপজেলা বিএনপি তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com