হিলি প্রতিনিধি: রাজনৈতিক উচ্চাভিলাস থেকে কিংস পার্টি করার চেষ্টা করে অতীতেও কেউ সফল হয়নি। বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
সরকারের কিছু কিছু অংশের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ দল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কোন রাজনৈতিক উচ্চাভিলাস থেকে কিংস পার্টি করার চেষ্টা করে অতীতেও কেউ সফল হয়নি। তাই কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে। জনগণকে কর্মসূচী দিতে হবে, জনগনের সেটা ভালো লাগলে জনগন সেটা গ্রহণ করবে। প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোন দল, গাছের ছায়া তলে যেমন কোন গাছ জন্মায় না।
আজ শনিবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বাংলাহিলি পাইলোট স্কুল এন্ড কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজিত অসহায় ও গরিব শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে হাকিমপুর উপজেলায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়। এছাড়াও জেলার, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলায় তিনি গরিব অসহয় শীতার্থদের মঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর পৌরসভা সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনিত সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির পাশাপাসি এলাকার শীতার্থ মানুষের পাশে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com