মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) বিকালে কাকনহাটি যুব সংঘের উদ্যোগে উপজেলার স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নূরুল কবির শাহিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সাহজাহান কবীর সাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন, বিএনপি নেতা সাইফুল ইসলাম চকদার ঝুলন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ মোফাজ্জল হোসেন টিপু সহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com