আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকালে শলুয়া বাজার থেকে মঞ্জুয়ারা বেগম (৪২),পিতা-মৃত ওসমান গনি, সাং-তেঘরি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-আলতাপোল, থানা-কেশবপুর, জেলা-যশোরকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএমপি'র দৌলতপুর থানা পুলিশ ১৭ ডিসেম্বর রাতে কল্পতরু মাঠের পূর্ব পাশ থেকে সোহেল জমাদ্দার (২৭), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ১৭ ডিসেম্বর রাতে মোঃ ছাব্বির হোসেন (২৭), পিতা-মৃত ওয়াজেদ মোল্লা, সাং-শিমুল পেড়িয়া, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-নিউ বরিশাল হোটেল, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com