১৬ই ডিসেম্বর, ২০২৪, মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জাতীয় স্মৃতি সৌধ, সাভারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জোনায়েদ সাকি বলেন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতার চেতনা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। গণসংহতি আন্দোলন সবসময় সংগ্রামের চেতনাকে ধারণ করে ন্যায়ের পক্ষে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে। আসুন, আমরা বিজয়ের আদর্শে উজ্জীবিত হয়ে ন্যায়ের সংগ্রামে একসঙ্গে এগিয়ে যাই।
এসময় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি – প্রধান সমন্বয়কারী, মনির উদ্দীন পাপ্পু – রাজনৈতিক পরিষদের নেতা, বাচ্চু ভূঁইয়া – সম্পাদকমন্ডলির সদস্য, আলীফ দেওয়ান – ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, মিজানুর রহীম চৌধুরী – বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সংগঠনের কর্মীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com