কুষ্টিয়া প্রতিনিধিঃপথচলার ছয় বছরে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ইন্টারন্যাশনাল। বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের (এম এ রাজ্জাক মিলনায়তনে) নানা আয়োজনে পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জয়যাত্রা'র সম্পাদক আল মামুন সাগর, সাধারণ সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবর'র সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক হাওয়া'র সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজারের সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম লিটন উজ্জামান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল বার্তা সম্পাদক কাজী সাইফুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি, মাহাতাব উদ্দিন লালন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ, দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, দৈনিক কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েনের এলিন, সাপ্তাহিক পথিকৃৎ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, দৈনিক সূত্রপাত এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক বর্তমান এর জেলা প্রতিনিধি আমিন হাসান, দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার মিরাজুল ইসলাম, তরঙ্গ নিউজের সাংবাদিক রেজা আহাম্মেদ জয়, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার স্টাফ রিপোর্টার রাজীব খন্দকার, একরামুল ইসলা জনি, আলমগীর হোসেন, শফিউল্লাহ ,জিকো, হাসনাত রাব্বু, তৌকির আহমেদ, কুমারখালী প্রতিনিধি মোমিন ইসলাম, গাংনী প্রতিনিধি ইজাজ উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকা কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা হলেও সারাদেশের বস্তু নিষ্ঠ ও সত্য সঠিক সংবাদসহ নির্যাতিত ও নিপিড়ীত মানুষের কথা তুলে ধরে। আগামীতেও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকা পরিবার তাদের এ ধারা অব্যহত রাখবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com