ব্যুরো রাজশাহীঃ রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক সহ আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোলাম ফারুককে রবিবার (১৫ ডিসেম্বর) সকাল দশটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপর আটককৃত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ভুট্টোকে সাাবাজপুর থেকে আটক করা হয়। গ্রেপ্তার গোলাম ফারুক পুঠিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
আটক বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন জানান, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com