রবিউল ইসলাম, ইবি: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী প্রমূখ।
এসময় এসময় বুদ্ধিজীবীদের অবদান আর ২৪ এর জুলাই বিপ্লবের স্মৃতিস্মারণ মূলক বক্তব্য পেশ করন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। পাশাপাশি দোয়া মোনাজাত করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com