ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় আজ বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুঠিয়া লস্করপুর মহাবিদ্যানিকেতন কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনির সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক ফারুক রায়হান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর যুবদলের আহবায়ক নেফাউর রহমান সুমন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য হাসেম, যুবদল নেতা বাবু, দ্বীপ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রুবেল, মিঠু আহমেদ, সাগর, সাব্বির, মনিরুল ইসলাম রাফি, পুঠিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য তরিকুল ইসলাম পুঠিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য রাশেদ হোসেন,এছাড়াও ছাত্রদলের আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com