সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের গোনাব্রীজ এলাকা থেকে ০৪কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশের গোয়েন্দা শাখা এ তথ্য নিশ্চিত করেন। রামপাল উপজেলার কাটামারী গ্রামের গোনা ব্রীজ সংলগ্ন লিংকন কবিরাজের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,বুড়িরডাঙ্গা এলাকার জামাল জমাদ্দারের ছেলে শফিকুল জমাদ্দার(৩৫), মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার(৫০)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ এস আই মোঃ টুটুল হোসেন জানান,গোপন তথ্যের ভিত্তিতে রামপালের কাটামারী গ্রামের গোনা ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে শফিকুল জমাদ্দার(৩৫) ও খোকন হাওলাদার(৫০)। দুইজনকে কে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি কালো ও ব্লু রংয়ের ব্যাগের মধ্যে ০৪ টি প্যাকেটে ০১ কেজি করে মোট ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলায় মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com