মোঃ নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
গোপালপুর দা: উ: কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল মালেক সভাপতি ও ভাদুরীর চর হাবিবা সাত্তার মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো: গালিছুর রহমান (মাছুম সরকার) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গোপালপুর দা: উ: কামিল মাদ্রাসা মিলনায়তে সোমবার বিকেলে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এ সময় উপজেলা বিএনপি সম্পাদক কাজি লিয়াকত, সিনিয়র সহ সভাপতি মো: আমিনুল ইসলাম ও উপজেলা বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com