পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনকে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার (ওসি) মোঃ সোলায়মান।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের জয়কুল কমিউনিটি ক্লিনিক এর সামনে বুধবার ৪ ডিসেম্বর রাতে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জয়কুল গ্রামের রুস্তুম আলীর ছেলে মোঃ রোকনুজ্জামান (৪১) ও পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মাসুম হাওলাদারের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত দুজনই ইয়াবা ব্যবসায়ী। এদের সাথে ইয়াবা পাওয়া গেছে। কাউখালী থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com