সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে বসতঘরে আগুন লেগে নগদ অর্থসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বসতঘরের মালিক মোঃ লিখন। রবিবার (০১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে পৌরসভার দশানী গ্রামের এসপি বাংলোর পিছনে মোঃ লিখনের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন দেখে এলাকাবাসীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যে এলাকার ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছালেও রাস্তা ভালো না হওয়ার কারনে আগুন নেভানোর কাজ করতে পারেনি বলে জানান এলাকাবাসী। আগুন নেভানোর আগেই ঘরের কক্ষের সব মালামাল পুড়ে যায়। যাতে নগদ ১ লক্ষ্য ২০ হাজার টাকাসহ ৫পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
বাড়ি পুড়ে যাওয়ার কথা শুনে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে উপস্থিত হন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, তিনি পরিবারটিকে জেলা বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com