সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ নভেম্বর সকালে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো : মাইদুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাফ্ফাত আরা সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ঈশা খান , কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরসালিন দারাশিকো, মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর , ছাত্র আন্দোলনে আহত পরিবারের সদস্যবৃন্দ । স্মরণ সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ , জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম , তরঙ্গ নিউজ প্রতিনিধি সাংবাদিক সোহাগ মিয়া , সাংবাদিক মাইনুল হক মেনু, সাংবাদিক মাসুম পাঠান উপস্থিত ছিলেন।
এ সময় গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের সুস্হতা ও দীর্যায়ু কামনা এবং শহীদদের রুহের মাফফেরাত কামনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com