রবিউল, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৬ তম দিবস উপলক্ষে আতশবাজি ফোটানো হয়েছে। এবার প্রথমবারের মতো নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নিজ হাতেই আতশবাজি ফুটিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এসব আতশবাজি ফোটানো হয়। উপভোগ করেছে সকল স্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা। বিশেষ করে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ৪৬তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে ২৫ নভেম্বর। এই উপলক্ষে ২৪ নভেম্বর সন্ধ্যায় আতশবাজি উৎসব পালনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রায় অর্ধশতাধিক আতশবাজি ফোটানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক জুলাই বিপ্লবের ডকুমেন্টারি ভিডিও প্রদর্শনী দেখতে যান উপাচার্য।
এসময় উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, আমরা প্রথম দেখলাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয়েছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় দিবসটা শিক্ষার্থীদের জন্য। আমরা চিন্তা করেছি তাদের বিনোদন কিভাবে দেওয়া যায়। নতুন প্রশাসনের হাত নতুনমাত্রায় উদযাপিত হোক সেটাই প্রত্যাশা। ছাত্রীদের অংশগ্রহণ ও নিরাপত্তার বিষয়ে সফলভাবে সম্পন্ন করেছি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com