মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টায় মোবারকগঞ্জ সুগার মিলের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন হামিদুল ইসলাম হামিদ।
জানা গেছে, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সম্মেলনে অংশ গ্রহনের জন্য যশোর বিমান বন্দর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথি মধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌছালে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা গোলামা রব্বানী, উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুব দলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহ্বায়ক শাহিন লষ্কর, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিন মোল্লা, পৌর কৃষক দলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ দলটির কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com