কেএম সুজন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও যদুনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদ মিয়া সহ আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা অনুরাগী ও অত্র বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের মায়েরা।
অনুষ্ঠানে পাঠ্য বই থেকে বিভিন্ন গল্প ও কবিতা আবৃত্তি এবং অভিনয় মঞ্চায়িত করে শিক্ষার্থীরা। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com