সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের কচুয়া উপজেলার খাল নদী পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে, তার অংশ হিসেবে আরিয়ামদ্দন শাখা খাল থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এক যুগের ও বেশি সময় ধরে জমে থাকা কচুরিপানা পচে দূষিত হয়ে পড়ে এই এলাকার ৪ কিলোমিটার খালের পানি। শুধু তাই নয় কচুরিপানার কারণে পানি প্রবাহ বাধা গ্রস্থ হওয়ায় সংকটে পরে স্থানীয় কৃষকরা।
শনিবার (১৬ নভেম্বর) সকালে কচুয়া উপজেলা প্রশাসনের ডাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণে ঝাঁপিয়ে পড়েছে নারী-পুরুষ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, গ্রাম পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের প্রায় ৩ শতাধিক মানুষ।
স্থানীয়রা কৃষক বলেন, আমাদের খালটি পরিস্কারের ফলে আমাদের কৃষি কাজে ব্যাপকভাবে উন্নয়ন করতে পারবো।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার, কে এম আবু নওশাদ বলেন, সকাল থেকে দিনব্যাপী একযোগে উত্তোলন করা হবে এই কচুরিপানা। প্রথম দিনে প্রায় ৪ কিলোমিটার এলাকা কচুরিপানামুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তীতে গজালিয়ার লড়ারকুল এলাকার খালসহ এই উপজেলার বিভিন্ন খাল নদী পুনরুদ্ধার কার্যক্রম চলমান রাখা হবে।।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com