হিলি সংবাদদাতা: ”সততার সাথে আত্মবিশ্বাসের পথে" এই শ্লোগান কে সামনে রেখে হিলি উদ্যোক্তা অফিস উদ্বোধন হয়েছে।
গতকাল বিকেল ৪ টায় হাকিমপুর উপজেলা পরিষদের সামনে নতুন অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু।
পরে হিলি উদ্যোক্তা আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল উদ্যোক্তারা নিজে নিজ কাজের অভিজ্ঞতা ও তাদের হাতের তৈরি বিভিন্ন প্রোডাক্টের বিষয় নিয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, হিলি উদ্যোক্তা পরিষদের উপদেষ্টা মেরিন মোস্তফা, বগুড়া মরিয়ম জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাকিব হাসান, মোফাজ্জল হোসেন, হিলি উদ্যোক্তার নব-নির্বাচিত সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা, হিলি উদ্যোক্তা সদস্য আনারুল আলম সহ ১৫ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা শেষে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে কেকে কেটে অফিসটি উদ্ভোধন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com