সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার সনামধন্য সর্ববৃহৎ সেচ্ছায় রক্তদানের সংগঠন দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপ। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিরাজ হাওলাদার।
রবিবার (১৬নভেম্বর) দিগরাজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক ও সদস্য সচিব কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিরাজ হাওলাদারের সাহ্মরিত নতুন করে ২ সদস্য বিশিষ্ট অনুমদিত আহ্বায়ক ও সদস্য সচিব গঠন করেন এ সেচছাসেবী সংগঠনটি।
সনামধন্য সেচ্ছাসেবী সংগঠন দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপের আহ্বায়ক মোঃ নাহিদ হাসান ও সদস্য সচিব মোঃ আসিফ রহমানকে করে সংগঠনটির কমিটি পুনর্গঠন করেন। এখন পর্যন্ত সংগঠনের রক্ত প্রদানের সংখ্যা ২০০০ ব্যাগেরও বেশি। এবং সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 300 উপরে। বর্তমানে সংগঠনটি মোংলার সর্ববৃহৎ রক্তদান সংগঠনে রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com