ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আদনান মোস্তাফিজের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৯ সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানটি বৃহস্পতিবার গভীর রাতে কামারখন্দ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে কামারখন্দ থানা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ আঃ রাজ্জাক ওরফে টুটুল (৩৫), মোঃ হৃদয় শেখ (১৯), মোঃ আরিফুল ইসলাম (৪২), মোঃ জুলহাস শেখ (৫৮), মোঃ ফারুক ওরফে আমেদ আলী (৩৫), মোঃ মাইনুল ইসলাম (৫৫), মোঃ দুলাল হোসেন (৩২), মোঃ হেলাল মিয়া (৩৯), মোঃ রাশেদুল ইসলাম (২৮), মোহাম্মদ অভিষেক (১৬), এবং মোঃ আবির আহমেদ ওরফে সায়েম (১৭)।
অভিযানে কামারখন্দ থানার ৭ই নভেম্বরের ৪নং এফআইআর এবং ২৬শে জুলাই’র ১৮ নম্বর মামলায় অভিযুক্ত এই আসামিদের গ্রেফতার করা হয়। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com