পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট: শেখ হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করেছিলো ডিসি এসপিরা। সেই কারনে ইউএনও,ডিসি এসপি'র যে ক্ষমতা ছিলো আওয়ামীলীগ সরকারের আমলে এমপিদেরও সে ক্ষমতা ছিলো না।
বিএনপি ক্ষমতায় আসলে গনমূখি প্রশাসনের মাধ্যমে প্রশাসক জনগণের সেবক হয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
শুক্রবার (১৫ নভেম্বর ) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা হাসান রাজীব প্রধান আরও বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে চায়। বিএনপি তাদের সঙ্গে একমত। এই নির্বাচনী ব্যবস্থা সংস্কার হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। পাঁচ বছর পরপর সাধারণ মানুষ প্রতিনিধি নিয়োগের সুযোগ পায়,আর সেই ভোট যদি হরণ করে নিয়ে যায় তাহলে জনগনে অধিকার খর্ব করা হবে।
ওই সমাবেশে টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলামসহ উপজেলা ও টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com