রবিউল আলম, ইবি প্রতিনিধি: চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আগামী ১৭ নভেম্বর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনটির সভাপতি মো: দিদারুল ইসলাম রাসেল উন্মুক্ত কুইজের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আগামী ১৭ নভেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে দুপুর ১ টায় আয়োজন করা হবে বলে জানা গেছে।

এছাড়াও কুইজের বিষয়বস্তু থাকছে ‘জুলাই বিপ্লব ও সাম্প্রতিক বিষয়সমূহ’ এবং ৩০ টা বহুনির্বাচনি প্রশ্ন। সেই সাথে রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানান সংগঠনটি।
সংগঠনটির সভাপতি মো: দিদারুল ইসলাম রাসেল বলেন, কুইজের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ ও আগামী দিনের তারা যে চেতনা রেখে গেছেন তা ধারণ করতে উদ্বুদ্ধ করা। সহজে ভুলে গিয়ে তাদের রক্তের সাথে যেন কেউ বেইমানি করতে না পারে সেইজন্য তাদেরকে বারবার স্মরণে রাখতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা উন্মুক্ত কুইজের আয়োজন করেছি। সহযোগী ক্লাব হিসেবে থাকছে রোটারী ক্লাব অব কুষ্টিয়া ওয়েস্ট।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com