সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।
এ সময় ২ একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা। আর এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।
এ সময় তিনি বলেন, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের ২একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com