রবিউল আলম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এক মতবিনিময় সভা করেছেন৷ পরে ১০ দফা সংবলিত স্মারকলিপি জমা দেয় গবেষণা সংসদটি।
রোববার (১০ নভেম্বর) দুপুর ৩ টায় উপাচার্যের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এসময় বিশ্ববিদ্যালয়ে গবেষণা ক্ষেত্রে উন্নয়ন, উচ্চশিক্ষা কার্যক্রম ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ-সহ নানা বিষয়ে সংস্কারমূলক আলোচনা করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল, যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস নীলা, সংগঠনটির সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি ইজাজ মাহমুদ অনিক ও বায়েজিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতহার মাসুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিম মুরশেদ, প্রকল্প পরিচলন সম্পাদক কিরন হোসেন, সহ-দপ্তর ও নথি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, তথ্যপ্রযুক্তি ও বিষয়বস্তু উন্নয়ন বিষয়ক সম্পাদক মুসাব শাহরিয়ার, অর্থ সম্পাদক ইলমু কবির রাফা ও ফ্যাকাল্টি অ্যাম্বাসেডর সোহরাব উপস্থিত ছিলেন।
ইবি গবেষণা সংসদের সদস্যদের উদ্দেশ্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার দিকে আগ্রহী করে তুলতে হবে৷ গবেষণা বিষয়ক এমন একটি সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আছে দেখে আমি আনন্দিত। মতবিনিময় সভার এক পর্যায়ে অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল বলেন, আমাদের প্রত্যেকটি সদস্যই খুব উদ্যমী। আমাদের বিভিন্ন ওয়ার্কশপ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী উপকৃত হচ্ছে৷
এছাড়াও ইবি গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, পূর্ববর্তী প্রশাসনের গবেষণার প্রতি অনাগ্রহ থাকায় আমরা ঠিকমত আমাদের কাজ চালিয়ে যেতে পারিনি। গবেষণার প্রতি আপনার স্পৃহা আমাদের উজ্জীবিত করে। আমরা আশাবাদী আপনার সহযোগিতায় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে পারবো৷
মতবিনিময় শেষে ইবি গবেষণা সংসদের পক্ষ থেকে ১০ দফা প্রস্তাব উত্থাপন করে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। দফাগুলো- ১. অতি দ্রুত একটি কেন্দ্রীয় গবেষণাগার এবং বিভিন্ন অনুষদভিত্তিক গবেষণাগার প্রতিষ্ঠা করার অনুরোধ করা হলো। ২. ছুটির দিন ব্যতীত শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক লাইব্রেরি খোলা রাখতে হবে এবং গবেষণার জন্য ডিজিটালাইজ লাইব্রেরি সুবিধা প্রদান করতে হবে। ( আন্তর্জাতিক জার্নাল, ই-বুক এবং ই-রিসোর্স ট্রেনিং এর ব্যবস্থা) । ৩. প্রত্যেক ফ্যাকাল্টিকে বাৎসরিক ২-৩টা আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা বাধ্যতামূলক করতে হবে অন্যথায় জবাবদিহিতার আওয়াত আনতে হবে। ৪. ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে গবেষণার কলাকৌশল নিয়ে পূর্ণাঙ্গ কোর্স চালু করার অনুরোধ করা হলো। ৫. বিশ্ববিদ্যালয় রিসার্চ জার্নালে শিক্ষার্থীদের গবেষণা প্রকাশের সুযোগ দিতে হবে। ৬. স্নাতক ও স্নতকোত্তর এর সকল শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানিক ই-মেইল উন্মুক্ত করতে হবে এবং স্টোরেজ বৃদ্ধি করতে হবে। ৭. গবেষণায় বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে সংযোগ স্থাপন করতে হবে। ৮. আন্তর্জাতিক ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে । ৯. দেশি ও বিদেশী বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা প্রকল্প ও এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্যোগ নিতে হবে। ১০. শিক্ষার্থীদের স্কলারশিপ এর জন্য সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক গবেষকদের আমন্ত্রণ জানিয়ে ভার্চুয়াল মেন্টরশিপ প্রোগ্রাম চালু করার অনুরোধ করা হলো।
২০২১ সালের ৪ ডিসেম্বর ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’এ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মধ্যে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সঙ্গে তাঁদের গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণাকাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করে চলেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com