আহছানুল আমীন জর্জ , খুলনা ব্যুরো প্রধান : লবণচরা থানা পুলিশ অভিযানকালে ০৮ নভেম্বর শুক্রবার রূপসা অটো স্ট্যান্ড থেকে মেহেদী হাসান (২৬), পিতা-শেখ রুস্তম আলী, সাং-ইসলাবাদ, থানা-রামপাল, জেলা-বাগেরহাট’কে চোরাইকৃত ইজিবাইকসহ গ্রেফতার করেছে। তাকে হরিণটানা থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী অফিসারের নিটক হস্তান্তর করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং -- এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ৯ নভেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com