পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ নভেম্বর ) দিবাগত রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামে আব্দুর রহিমের বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে আব্দুর রহিম (৫০) ও তার মেয়ে ফাতেমা খাতুন (১৬) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী আব্দুর রহিম জানান, দইখাওয়া বাজার থেকে সন্ধ্যার পর তিনি বাড়িতে আসেন। পরে রাত সাড়ে নয়টার সময় মেয়ে ফাতেমার রান্না করা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। অন্যদিকে তার মেয়ে ফাতেমা বই পড়ার সময় ঘুমিয়ে পড়েন। পরদিন এলাকাবাসী তাদের ঘুম থেকে ডেকে তোলে।
তিনি আরও বলেন, ঘুম থেকে উঠে দেখতে পাই বাড়ির মূল ফটক এবং আমার ঘরের দরজা ভাঙা। এ সময় দেখতে পাই আমার ঘরের বাক্সের তালা ভাঙা। বাক্সে ভেতরে এবং আলমারির মধ্যে রাখা গলার স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকা ছিল তা নেই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি৷ অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com