সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের ফয়লা আছিয়া কারামতিয়া আলীম মাদ্রাসায় অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর (প্রশাসন) নিযুক্ত হওয়ায় গাজী মোনাওয়ার হোসাইন তামিমের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(০৮অক্টোবর) বিকাল ৫ টায় ফয়লা আছিয়া কারামতিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গাজী মোনাওয়ার হোসেন তামিম কান্নাজনিত কন্ঠে বলেন, আজ আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি। আমার বাবাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে আমি বিচারের জন্য দ্বারে, দ্বারে ঘুরলেও তার সুষ্ঠু বিচার পাইনি। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আজ আমি প্রতিষ্ঠিত একটি স্থান পেয়েছি। তবে আমার এই অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর(প্রশাসন)নিযুক্ত হওয়ার পরে আমার হাত থেকে কোন অপরাধমূলক কর্মকাণ্ড হবেনা। যে যেমন অপরাধ করবে আল্লাহ তার তেমন বিচার করবেন।
এসময়ে মাদরাসার অধ্যাপক মাওলানা শরিফ মো: আ: কাদির, প্রাক্তন শিক্ষার্থী ও স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মুনাওয়ার রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, রামপাল থানার অফিসার ইন-চার্জ মোঃ সেলিম রেজা, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রাক্তন ছাত্র সরদার মহিদু্ল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিহ্মকও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com