সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা পোর্ট পৌরসভার সাবেক দূর্নীতিবাজ হিসাব রক্ষক কর্মকর্তা "সরদার আবদুল হান্নান" আবারও মোংলা পৌরসভায় যোগদানের খবরে পৌরভবনের মুল ফটকের সামনে ঝাড়ু মিছিল করেছে বিএনপি'র নেতা কর্মিরা। এসময় তারা নানা শ্লোগান দিতে থাকে।
মঙ্গলবার(৫ নভেম্বর) সকাল ১০টায় মোংলা পোট পৌরসভার মুল ফটকের সামনে অবস্থান নিয়ে নানা শ্লোগান দেয় মিছিলকারিরা।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাধারন সম্পাদক মনির হোসেন, মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, বেবী বেগম,পৌর মৎস্যজীবি দলের সভাপতি গাজী মাইনুল হোসেন (মনু), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি, তাতী দলের সাবেক সদস্য সচিব গাজী মনিরুজ্জামান মনিসহ বিপুল সংখ্যক নেতা কর্মি।
ঝাড়ু– মিছিলকারীরা বলেন, এর আগে মোংলা পৌরসভায় কর্মরত থাকা অবস্থায় দূণীতি আর লুটপাট করে জনগনের টাকা হাতিয়ে নিয়েছেন সরদার আবদুল হান্নান। আওয়ামীলীগ ক্ষমতার সময় তিনি তাদের দালালি করে বিএনপির নেতা কর্মিদের হয়রানী করেছেন। এখন আবারও লুটপাট চালাতে মোংলা পোট পৌরসভায় যোগদান করার চেষ্টা করছেন। তাঁরা বলেন, কোন অবস্থাতে সরদার আদুল হান্নানকে মোংলা পৌরসভায় ঢুকতে দেওয়া হবেনা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com