সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুন্দরবন ইউনিয়ন ও সকল অংঙ্গসংগঠনের আয়োজনে আজ(০১নভেম্বর)বিকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতির বন্ধন ধরে রাখার লক্ষ্যে এই মহতী উদ্যোগে গ্রহণ করা হয়।
আয়োজিত সম্প্রীতি সমাবেশে সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল মোছাল্লী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
এ সময় ড: লায়ন শেখ ফরিদুল ইসলাম বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি,বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। আমরা শান্তিপূর্ন ভাবে কাজ করতে চাই, আমরা এ দেশের মানুষের শান্তির জন্য কাজ করতে চাই।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ জাকির হোসেন,মোঃ জুলফিকার আলী,শেখ আব্দুল হালিম খোকন,মোঃ রুস্তম আলী, আব্দুল মান্নান হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এসময়ে সম্প্রীতি সমাবেশে বিএনপির অংঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com