সুমন,স্টাফ রিপোর্টারঃ জীবন জীবিকার সন্ধানে সুন্দরবন উপকূল সংলগ্ন মোংলা ও রামপালের জেলেরা জীবনের সাথে লড়াই করেন, উল্লেখ করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন সুরক্ষা করে আপনারা মাছ ধরবেন। যারা বনকে ধ্বংস করে বিষ দিয়ে মাছ ধরেন তারা জেলে নন, তারা দুষ্কৃতকারী। তবে প্রকৃত জেলেরা সেটা কখনই করেন না।
সমুদ্রগামী মৎস্যজীবি ব্যবসায়ী ও জেলেদের সাথে বাগেরহাটের রামপাল উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় সুন্দরবন মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে রামপাল উপজেলার মডেল মসজিদের গ্রাউন্ড ফ্লোরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সমুদ্রগামী কয়েক'শ জেলে ও তাদের পরিবার উপস্থিত হন।
সুন্দরবন মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোতাসিন ফরাজীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা মৎসজীবি দলের সভাপতি মোঃ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com