ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি: স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে রিং স্লাব বিতরণ করা হয়েছে। প্রত্যেকে ৩ টি রিং ও ১ টি করে স্লাব দেয়া হয়।
মঙ্গলবার বিকালে সিংড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে তৈরীকৃত রিং- স্লাব বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী,মন্জুর হোসেন ও আইনুল হক প্রমূখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com