আত্রাই প্রতিনিধি: গণহত্যার হুকুম দাতা শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেবগঞ্জ বাজারে এসে সমাবেশ করা হয়।
উপজেলা জামাতের সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা জামাতের আমীর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে জামাতের পাচুপুর ইউনিয়নের সাধারন সস্সাদক আব্দুর রশিদ আসাদুলল¬াহ আল গালিবসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করায় শুকরিয়া আদায় করেন। সেইসাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে সকলকে একতাবদ্ধ হবার আহবান জানান।পরে দোয়া করেন জামাত নেতা আব্দুল খালেক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com