....
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ,ফ,ম খালেদ হোসেন।
হিলি প্রতিনিধিঃ-
এই দেশকে ভালোবাসতে হবে, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশ প্রেমিক হতে পারে না। কোনো আলেম দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করেনি বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ,ফ,ম, খালেদ হোসেন।
আজ সোমবার বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সস্প্রীতি ও দূর্ণীতি মুক্ত সমাজ গঠনে ওলামা কেরামের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি এই অর্থনীতি নামক ঘরের দরজা খোলা সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হচ্ছে কিন্তু এই টাকা দিতে আমাদের হিমসিম খেতে হয়েছে।
আগামী বুধবার ২০২৫ সালে হজ্জের প্যাকেজ ঘোষণা করা হবে যেখানে প্যাকেজের মূল্য কমানো হবে। গেলো বছরের তুলনায় এবার হজ্জের খরচ কমে যাবে বলেও জানান তিনি।
এসময় বাংলাহিলি আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খান সহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com