ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মফিজুল ইসলাম। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নীচ তলায় অবস্থিত প্রেস প্রশাসকের কার্যালয়ে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সদ্য সাবেক প্রেস প্রশাসক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ, অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ প্রেস প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এসময় নবনিযুক্ত প্রেস প্রশাসক অধ্যাপক ড. মফিজুল ইসলাম বলেন, আমি এখানে এসে দেখেছি এবং অনেক কিছু জেনেছি। আসলে প্রেস অফিসের যথেষ্ট ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় যদি অচল হয়ে যায় এই অফিসের কারণে হবে। শিক্ষা কার্যক্রমের সাথে এই অফিস ওতপ্রোতভাবে জড়িত। ইতোপূর্বে এই অফিসকে গুরুত্বের সাথে নেয়া হয়নি। অনেক ক্ষেত্রে এই অফিসের কার্যক্রম বাঁধাগ্রস্থ হয়েছে।
এই গুরুত্বপূর্ণ অর্গানটা যদি সুন্দরভাবে সাজানো যায় তাহলে বিশ্ববিদ্যালয় লাভবান হবে। প্রেসের অনেক কাজ যেমন- প্রশ্ন, খাতাপত্র, ডকুমেন্টস ইত্যাদি বাহিরে করে থাকি। পরবর্তীতে যদি এখানে করা হয় তাহলে ঝুঁকিমুক্ত হবে। শুধু বিশ্ববিদ্যালয়ে নয় বরং কুষ্টিয়া-ঝিনাইদহের কারো যদি প্রেসের কাজ করা লাগে এখানে এসে করাতে পারবে। আরও ভূমিকা রাখবে যদি সেইভাবে আমরা প্রশাসনকে বুঝাতে পারি। অনেক শিক্ষক কিন্তু লেখালেখির সাথে জড়িত তাদেরকেও এই প্রেসের মাধ্যমে সার্ভিস দিতে পারলে আরও সমৃদ্ধ হবে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার থেকে পরামর্শ নিব কিভাবে এই দুর্দশা থেকে উত্তরণ হতে পারি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com