সুমন,স্টাফ রিপোর্টার: মোংলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের ফেলুরখন্ড ব্রীজ সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে পলিথিনের প্যাকেটের ভিতরে মোড়ানো ৭০০ গ্রাম গাঁজা(পানিতে ভেজা অবস্থায়) আটক করে মোংলা থানা পুলিশ । আটককৃত ব্যক্তি হলেন মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডের কুমারখালি এলাকার মো:জালাল আকনের ছেলে মো:জাহিদ আকন(২৫)।
মোংলা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, মোংলা সুন্দরবন ইউনিয়নের বাঁসতলা ফেলুরখন্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে জাহিদ আকন(২৫)কে পলিথিনের প্যাকেটের ভিতরে মোড়ানো ৭০০ গ্রাম গাঁজা(পানিতে ভেজা অবস্থায়) আটক করা হয়। আটক জাহিদ আকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com