কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের কতমতলা এলাকায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের হাউজিং ডি ব্লক (কদমতলা মোড়স্থ) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারের স্বামী-স্ত্রী ও কণ্যা সন্তানের মৃত্যু হয়। এছাড়া একজন আহত হয়েছে বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন শামসুল হকের ছেলে আব্দুস সালাম ও তার স্ত্রী রুপা খাতুন এবং কণ্যা শাবা খাতুন। এ ঘটনায় আহত হয়েছে নিহত সালামের পুত্র সিয়াম। আহত অবস্থায় সিয়ামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টি বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে থাকে। সেসময় বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুস সালাম। স্বামীর চিৎকারে তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী রুপা খাতুন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে শাবা ও ছেলে সিয়াম যায়। বিদ্যুৎস্পৃষ্টে উক্ত ব্যক্তিদের চিৎকার চেচামেচিতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে এবং কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে হাসপাতালের চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় একই পরিবারের চারজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের পরীক্ষা করে দেখেন তিনজনের মৃত্যু হয়েছে। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com