কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া র্যাবের অভিযানে নারায়ণগঞ্জ জেলার চোর চক্রের সদস্য গ্রেফতার। বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১৩৪তম তিরোধান উপলক্ষে ছেউড়িয়ার আখড়াবাড়িতে বসেছে মেলা। পয়লা কার্তিক থেকে তিন দিন ব্যাপী চলে এই মেলা (উৎসব)। তবে এবারের মেলায় অন্যান্যবারের তুলনায় দিগুন মানুষের ভীর। লাখো মানুষের ঢল নামে। মানুষের ভীড়ে চুরি হয়েছে শত শত মোবাইল ফোন।
র্যাব সূত্রে জানা গেছে, লালন মেলা উপলক্ষে কুমারখালি উপজেলার আখড়াবাড়িতে লাখো মানুষের সমাগম হয়েছে। এই সুযোগে নারায়ণগঞ্জ থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের কিছু সদস্য গত ১৮ অক্টোবর শুক্রবার লালন মেলায় আগত দর্শনার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যে কুষ্টিয়া আসে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে উক্ত চোর চক্রের সক্রিয় সদস্য নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন বন্দর বাড়িপাড়ার নূর হোসেনের পুত্র শরিফ কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চোর চক্রের সদস্য স্বীকার করেন সব মোবাইল লালন মেলার। পরে চুরি যাওয়া মোবাইল ফোনের একজন মালিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিকে ও আলামত সহ কুমারখালী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com