ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত। অনুষ্ঠানে সদ্য এইচ.এস.সি পাশ করা শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি কাইয়ুম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ।
কাউন্সিলিং অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুল হক, জেলা জর্জ কোর্টের এ্যাডভোকেট শরিয়াত হোসেন প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com