রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: প্রতিমা বিসর্জন এর মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্ত হলো সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব।
রবিবার ১৩ অক্টোবর সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা উৎসব কমিটির আয়োজনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানীপাড়া সাঙ্গু নদীতে দেওয়া হয় প্রতিমা বিসর্জন। এ সময় আনন্দ উৎসবে মেতে উঠে ভক্তরা।
নারীরা একে অপরকে পরিয়ে দেয় সিঁদুর মেতে উঠে সিঁদুর খেলা ও নাচে গানে। এই সময় বান্দরবান কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয় সাঙ্গু নদীতে। সুন্দর ও সুষ্ঠু ভাবে দুর্গাপূজা সমাপ্ত করতে পারায় খুশি আয়োজকরা।
এবার বান্দরবান জেলার ৭ উপজেলায় ৩২ টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সকলের আশা ভবিষ্যতেও এ ধরনের সুন্দর আয়োজনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com