হিলি প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে হিলির বিভিন্ন দুর্গা পূজা মন্ডব পরির্দশন করেন হাকিমপুর পৌর বিএনপির নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে হাকিমপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে মোটরসাইকেল র্যালী নিয়ে হিলির বিভিন্ন এলাকায় দুর্গা মন্ডব পরিদর্শন করেন নেতাকর্মীরা। পরে পূজা পরিদর্শন শেষে আর্থিক সহযোগিতা পদান করেন ।
এসময় হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাংগঠনিত সম্পাদক কামাল হোসেন, যুগ্ন সম্পাদক জুয়েল হোসেনসহ, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
হাকিমপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে হিলিতে পৌব বিএনপি নেতাকর্মীরা প্রতিটা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এবং দলের নির্দেশ ক্রমে হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসবের সার্বিক নিরাপত্তার জন্য বিএনপির নেতাকর্মীরা পূজা মন্ডপ পাহাড়া দিয়ে আসছে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com