আরফান আলী, শেরপুর : মানুষ মানুষের জন্য। আর্ত মানবতার ডাকে সারা দিয়ে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিল এলামনাই এসোসিয়েশন।
গত শুক্রবার (১১ই অক্টোবর) সন্ধ্যায় জেলার দুর্গত এলাকাগুলোর বিভিন্ন স্থানে বানবাসিদের হাতে খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছে সংগঠনটি।
জানা গেছে, গেল সপ্তাহে উজানের পাহাড়ি ঢলে শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার মানুষ। নষ্ট হয়েছে ঘরবাড়ি, আবাদি জমি, ক্ষেতের ফসল। ভেঙে গিয়েছে রাস্তাঘাট, ব্রীজ কালবার্ট ইত্যাদি।
দেশের মানুষের এমন দুর্যোগ মূহুর্তে বসে থাকেনি ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। তারা তাদের সামর্থ্য অনুযায়ী যোগান নিয়ে হাজির হয়েছেন বন্যার্তদের মাঝে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় বানভাসিদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন, তেল পৌঁছে দিয়েছেন হাতে হাতে।
এসময় সংগঠনটির আহবায়ক ড. মুহাম্মদ শহীদ মোজাহার হোসেন মিন্টু ও সদস্য সচিব ডাঃ ফরিদ আল হাসান রিয়াদ এবং যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম খান শাহিন সহ সকল সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com