সুমন,স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ দিনের ছুটি থাকলেও শারদীয় দুর্গাপূজায় মোংলা বন্দরে পন্য বোঝাই ও খালাস পরিবহন কাজ স্বাভাবিক রয়েছে।
আজ শুক্রবার(১১অক্টোবর)মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মাকরুজ্জামান মুন্সি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির থাকলেও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে সকল কিছু প্রস্তুত রয়েছে।
এছাড়াও মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বানিজ্যিক জাহাজের পন্য বোঝাই ও খালাস সহ আমদানি-রপ্তানি আগের মত স্বাভাবিক ভাবে চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com