রিপন আলী, নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দিরগুলোতে জলছে লালনীল আলোক বাতি। প্রতিটি মন্দিরে প্রতিমাগুলি সেজেছে অপরুপ সাজে। বিভিন্ন মন্দিরের সামনে নির্মাণ করা হয়েছে তোরণ। ঢাকিরা বাজাচ্ছে ঢোল। গানের তালে তালে চলছে নাচ।
মন্দিরে মন্দিরে সাটানো হয়েছে জরুরি প্রয়োজনীয় মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন, আযানের সময় জানান দিতে লাগানো হয়েছে আযান ও নামাজের সময়সূচি। নিছিদ্র নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বিঘ্নে পূজা অর্চনায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। সকল বাধা বিপত্তি এড়াতে মন্দিরে মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী রয়েছেন সতর্ক অবস্থানে।
১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পরে শারদীয় উৎসবের খোঁজ খবর নিতে সরজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও থানা কর্মকর্তা ওসি আব্দুল হাননান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা রাজিব, পূজা উদযাপন পরিষদ সভাপতি রনোজিত কুমার রতন।
অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনটি মন্দির পরিদর্শন করেন মোহনপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি জোবাইদা সুলতানা।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকগন। প্রতি মন্দিরে দ্বায়িত্বে নিয়োজিত আনসার সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকরা যথাযথভাবে তাদের দ্বায়িত্ব পালন করছেন তা সরজমিনে গিয়ে দেখা গেছে। পুরোদমে চলছে শারদীয় উৎসব আনুষ্ঠানিকতা। পরিবেশ পরিস্থিতি শান্ত আছে।
এবারের শারদীয় দূর্গা পূজা উৎসব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কাজ করছেন ফলে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে আশা প্রকাশ করছেন উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী থাকায় পূজা অনুষ্ঠান ভালভাবে সমাপ্ত হবে বলেও জানান মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com