সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল ফয়লাবাজার গরুরহাট এলাকা থেকে গতকাল রাতে ০২টি অস্ত্র ০৬ রাউন্ড গুলিসহ ০৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফয়লা বাজার গরুরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময়ে খুলনার ফুলতলা এলাকার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া গ্রামের ইয়াছিন কবিরের ছেলে আলমগীর কবির(৪৮),একই এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে মো:রায়হান ইসলাম(২৪),মো:ওবাইদুর রহমানের ছেলে মো:আসিফ মোল্লা(২৫),মো: ইমন হাওলাদার(২১)কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তিদের ব্যাবহৃত দুটো বাইক ( হিরো হাংক) এবং ( টিভিএস এ্যাপাচি ফোরভি) আটক করে ফয়লা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আটককৃতদের কাছ থেকে মোট ০৫ টা স্মার্ট ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত দেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা ভাগা বাজারের পার্শ্ববর্তী সাইফুল ইসলাম (৩৩) বাড়িতে দেড় মাস যাবত ভাড়া নিয়ে অবস্থান করছে। তাদের ভাড়া বাড়িতে থাকা টিনের ট্রাঙ্কের ভেতর থেকে কালো রংয়ের ব্যাগে থাকা দেশীয় তৈরী ০২ টি অস্ত্র ও ০৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com