মতিন রহমান, মাগুরা সংবাদদাতা: মাগুরায় ইপিআই কার্যক্রমে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ সাফল্যমন্ডিত করতে এ্যাডভোকেসি সভার আয়োজন করে মাগুরা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ শামীম কবিরেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল দেবাশীষ কর্মকার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রওশন আরা জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, মহম্মদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ শরীফ, শালিখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা , শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, চিকিৎসকবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় জানানো হয় চলতি মাসেই এ কর্মসুচি শুরু করা হবে। সিভিল সার্জন জানান, মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে জেলার ৪৬ হাজার ২৬৪ কিশোরীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পঞ্চম শ্রেনীর ১০ হাজার ৭১৪ জন, ৬ষ্ঠ শ্রেনীর ৮ হাজার ৯০৮ জন, ৭ম শ্রেনীর ৮ হাজার ৯০৬, ৮ম শ্রেনীর ৮ হাজার ৯৫৭ জন এবং ৯ম শ্রেনীর ৭ হাজার ৫৫১ জন কিশোরী রয়েছে।
ক্রাম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি দ্বায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com