কেএম সুজন,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪/২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২ শত কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। নাগরপুর উপজেলা কৃষি অফিসার ইমরান শাকিলের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) দ্বীপ ভৌমিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ মোল্লা, নাগরপুর থানার এসআই জাহাঙ্গীর আলম,টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম, নাগরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহির ফয়সাল, মো. আবু বকর প্রমুখ। চলতি খরিপ- ২ মৌসুমে জনপ্রতি ৫ কেজি মাসকলাই এবং ১০ কেজি ডিএসপি সার বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com